এখনো অনিশ্চিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হচ্ছেন তা । এই মুহুর্তে জো বাইডেন ২৩৮টি এবং ডনাল্ড ট্রাম্প ২১৩ টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। চূড়ান্ত বিজয়ী প্রার্থীকে কমপক্ষে ২৭০ টি ইলেকটোরাল ভোট পেতে হবে। সুতরাং বাইডেনকে পেতে হবে আরো ৩২টি ইলেকটোরাল ভোট এবং ট্রাম্পকে পেতে হবে আরো ৫৭ টি। তবে বাইডেন যে এগিয়ে তা স্পষ্ট। যতোই পোস্টাল ভোট গণনা হচ্ছে তিনি আরো এগিয়ে যাচ্ছেন।
এমন এক সময়ে জয়ের ব্যাপারে প্রচন্ড আত্মবিশ্বাসী বাইডেন তার অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন সেখানে লেখা হয়েছেঃ
“আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী জো বাইডেন জিতবেন।
*যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে কোন প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি ভোট পাবেন।
*পপুলার ভোটের (ভোটারদের সরাসরি ভোট) ৫০ শতাংশেরও অনেক বেশি ভোট পাবেন।
*২০১৬ সালে ট্রাম্পের জয় লাভ করা, কম করে হলেও তিনটি রাজ্যে জয় পাবেন।
*২০১৬ সালে ট্রাম্পের উইসকনসিন, মিশিগান ও প্যানিসেলভ্যানিয়ার চেয়েও বড় জয় পাবেন।
*জয়।”।
