চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে চট্টগ্রাম জেলার । এই চারটি থানা হলো হাটহাজারী, ফটিকছড়ি, পটিয়া ও আনোয়ারা।
আজ বুধবার (৪ নভেম্বর) পুলিশ সদর দফতরের এক আদেশে তাদের বদলি করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক। বাংলানিউজ
বদলি হওয়া চার ওসি হলেন হাটহাজারী থানার ওসি মাসুদ আলম, ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার, পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন ও আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।
পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, “পুলিশ সদর দফতর থেকে হাটহাজারী, ফটিকছড়ি, পটিয়া ও আনোয়ারা থানার ওসিদের বদলির আদেশ হয়েছে। তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।”

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031