রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে বাইডেন। ধীরে ধীরে পরাজয় নিশ্চিত হচ্ছে । তবে আগামী ২০২৪ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য এখনই রিপাবলিকান ছাড়ছেন না ট্রাম্প। খবর ইন্ডিপেন্ডেন্ট।

ট্রাম্পের সাবেক পরামর্শক ব্রায়ান লানজা একাধিক মার্কিন গণমাধ্যমকে বলেছেন, সামনের নির্বাচনে আবারও দেখা যেতে পারে ট্রাম্পকে। তিনি আরও শক্তভাবে ফিরে আসবেন।

লানজা আরও বলেছেন, এবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প হেরে গেলেও পরেরবার ভালো সম্ভাবনা নিয়ে তিনি ফের প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে আইনি কোনো বাধাও নেই।

তার দাবি, ২০২৪ সালে ট্রাম্প যে বয়সে পৌঁছাবেন, সেটি এখন বাইডেনের যে বয়স তার চেয়ে কম। ফলে সে সময়ে তার জন্য বয়স কোনো প্রতিবন্ধকতা হবে না।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে একজন ব্যক্তি প্রেসিডেন্ট পদে দু’বারের বেশি নির্বাচনে লড়তে পারবেন না এমন কোনো বাধ্যবাধকতা নেই।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২৬৪টি ইলেকটোরাল কলেজ নিয়ে এগিয়ে আছেন বাইডেন। অন্যদিকে তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ট্রাম্প ২১৪টি ভোট নিয়ে পিছিয়ে আছেন।

ভোট গণনা চলতে থাকা পাচঁটি রাজ্যের মধ্যে তিনটিতে এগিয়ে আছে বাইডেন। যেখান থেকে যেকোন একটি জিতলেই নিশ্চিত হবে বাইডেনের হোয়াইট হাউজ জয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031