পিকআপভ্যান-অটোরিকশা সংঘর্ষে জসিম (৩৫) নামে অটোচালকের মৃত্যু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় । এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আনোয়ারা-বাশঁখালী (পিএবি) সড়কের মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের মৃত মাওলানা নুর আহমদের ছেলে। আর আহতরা হলেন- ছাহাদ, আহমদ উল্লাহ, ও আরমান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহর থেকে বাঁশখালীগামী একটি কাঁচামাল বহনকারী পিকআপভ্যান বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক জসিমসহ চারজন আহত হয়। পরে আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক অটোচালক জসিমকে মৃত ঘোষণা করে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930