বাসচাপায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন বগুড়ার শেরপুরে । শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে উপজেলার মীর্জাপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দুজন আহত হন।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার কুসুম্বী বাগড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪) ও একই গ্রামের হবিবর রহমান হবির ছেলে আবু বক্কর (৩৫)।

দুর্ঘটনায় আহত জাকির হোসেন (২৬) ও সৈকত হোসেনকে (২২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, হতাহতরা মহাসড়কের কাজে ট্রাক থেকে বালু অনলোড করে ট্রাকের পেছনে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রিজভী পরিবহনের একটি বাস একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের চাপায় পড়ে দুজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রিজভী পরিবহনের বাসটি আটক করে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন জানান, দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031