আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য গঠিত পর্তুগাল স্কোয়াডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে অন্তর্ভুক্ত করা হয়েছে নেশন্স লীগে ফ্রান্স ও ক্রোয়েশিয়া এবং এন্ডোররা বিপক্ষে ।

গত ১৩ অক্টোবর পর্তুগাল শিবিরে অবস্থানকালে করোনা টেস্টে পজিটিভ হন জুভেন্টাস তারকা। যে কারণে সুইডেনের বিপক্ষে জাতীয় দলের হয়ে অংশ নিতে পারেননি তিনি। ওই ম্যাচে অবশ্য ৩-০ গোলে জয়লাভ করে পর্তুগাল।

আক্রান্ত হবার ১৯দিন পর করোনা নেগেটিভ হন ৩৫ বছর বয়সি রোনালদো। এরপর সিরি এ লীগে জুভেন্টাসের হয়ে রোববার মাঠে নেমে স্পিজিয়ার বিপক্ষে জোড়া গোল করেন পর্তুগাল সুপার স্টার। গত বুধবার চ্যাম্পিয়ন্স লীগেও জুভেন্টাসের হয়ে মাঠে নেমেছিলেন সিআর সেভেন। ফেরেঞ্চভারোসের বিপক্ষে ওই ম্যাচে ৪-১ গোলে জয়লাভ করে ইতালীয় চ্যাম্পিয়নরা।

নেশন্স লীগের এ গ্রুপের ম্যাচে অংশগ্রহনের আগে আগামী বুধবার এন্ডোরার মোকাবেলা করবে পর্তুগাল। পরে ১৪ নভেম্বর ইউরো মঞ্চে ফ্রান্সের বিপক্ষে হোম ম্যাচে লড়াইয়ের তিন দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অংশ নিবে পর্তুগাল।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930