জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সাতক্ষীরার কলারোয়ায় ৬০০টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করাহয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো দুই-তিনজন।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের রিয়াজুদ্দিন খাঁর ছেলে চিহ্নিত রফিকুল ইসলাম খাঁ ওরফে ডিটু (৪৫)।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বড়ো একটি ইয়াবার চালান বিক্রি করা হবে এমন গোপন সংবাদে শুক্রবার দুপুরে এসআই মোস্তফা আলম, এএসআই মাজেদুলসহ কয়েকজন পুলিশ সদস্য নিয়ে সেখানে

অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম খাঁ ওরফে ডিটুকে আটক করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031