মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে বলে  ।

সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ থাকবে কি না এটা শিক্ষা মন্ত্রণালয় আপনাদের জানাবে। কাল-পরশুর মধ্যেই তা জানানো হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (ভ্রাম্যমাণ আদালত পরিচালনা) নেয়া হচ্ছে। আমরাও চারদিকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছি। প্রধানমন্ত্রীও এগ্রি করছেন, গুড এপ্রিশিয়েট করেছেন। কিছু স্ট্রিক ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কম্ফোর্টেবল জোনের মধ্যে আছি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে একটু বেশি করে প্রচার করবেন যাতে সবাই গুরুত্ব দেয়।

এর আগে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয় প্রান্ত থেকে অংশ নেন।

এদিকে কোভিড-১৯ মহামারির মধ্যে এবার সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে কয়েক দফা ছুটি বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। সরকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়ে আসছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930