অপরাধ প্রতিরোধে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে চাঁদপুর শহরে । এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন।

সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার নতুন রাস্তা, মেরকাটিজ রোড, ৩ নম্বর কয়লা ঘাট, রকেট ঘাট, মাছ ঘাট, বড় স্টেশন, যমুনা রোড, ক্লাব রোড এলাকায় চাঁদপুর মডেল থানার কয়েকজন পুলিশ অফিসার বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে এ পুলিশী অভিযান পরিচালনা করে।

অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন, অন্তর, মিয়াদ, রাব্বি, নয়ন, পারভেজ, নয়ন দাস, সায়মন, মোরশেদ, ইমন, শাহিন, সালাম।

এই অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ, পরিদর্শক (গোয়েন্দা) মনির আহম্মেদ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে চাঁদপুর মডেল থানার অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকরা তাদের সন্তানদের খোঁজ খবর রাখতে হবে। তারা কোথায় যায়, কার সঙ্গে মিশে, কী করে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সন্ধ্যার পরে স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় দেখলেই আটক করা হবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031