চট্টগ্রাম : নগর গোয়েন্দা পুলিশ নগরীর পতেঙ্গার কাটগড় এলাকার একটি বাসা থেকে বিশেষ অভিযান চালিয়ে রোববার গভীর রাত একটার দিকে আনসারউল্লাহ বাংলা টিমের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে । আটককৃতরা হলেন- আতিকুল হাসান ইমন, জামশেদুল আলম হৃদয়, আক্কাস আলী নয়ন, রুবেল ও মহিউদ্দিন।

নগর গোয়েন্দা পুলিশের এডিসি (বন্দর) নাজমুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার কাটগড় এলাকার একটি বাসা থেকে অানসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত ২টি ল্যাপটপ , ৭টি মোবাইল ও শতাধিক জিহাদি লিপলেট উদ্ধার করা হয়।’

দুপুর আড়াইটার দিকে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এডিসি নাজমুল হাসান।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31