চট্টগ্রাম : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা শুল্ক ফাঁকি দিয়ে আমদানির অভিযোগে চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে ১১ কোটি টাকা মূল্যের দুটো বিলাসবহুল গাড়ি জব্দ করেছে।

আজ সোমবার নগরীর মেহেদীবাগ ও অলংকার মোড় থেকে বিলাসবহুল Range Rover ও Porsche Cayenne Magnum গাড়ি দুটি জব্দ করা হয়। গাড়ি দুটি কারনেট সুবিধায় আনা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, গাড়ি দুটো জব্দ করার সময় মালিক এবং প্রতিনিধি কেউই গাড়ির বৈধ রেজিস্ট্রেশন অথবা আমদানির কাগজপত্র দেখাতে পারেননি। ফলে গাড়িগুলো কখন আমদানি হয়েছিল, কারা এনেছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর মেহেদীবাগ এলাকা থেকে রেঞ্জ রোভার গাড়িটি জব্দ করা হয়। গাড়িটির আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। ২০০২ মডেলের গাড়িটির ইঞ্জিন ৪৬০০ সিসি ক্ষমতা সম্পন্ন। অন্যদিকে নগরীর অলংকার মোড়ের একটি পেট্রোল পাম্প থেকে Porsche Cayenne Magnum গাড়িটি উদ্ধার করা হয়। ২০০৪ মডেলের গাড়িটির ইঞ্জিন ৪৫০০ সিসি ক্ষমতা সম্পন্ন। গাড়িটির আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31