বাংলাদেশ ফুটবল দল করোনাভাইরাস পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নেপালের বিপক্ষে দীর্ঘ দশ মাস পর মাঠে ‍ফিরেছে । নেপালের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছে জামাল ভূঁইয়ারা। করোনাকালীন বিরতিতে মোটেও ধার কমে যায়নি বাংলাদেশ ফুটবল দলের। ম্যাচের ১০ মিনিটেই নাবিব নেওয়াজ জীবনের দারুণ এক গোলে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে মাহবুবুর রহমান সুফিলের গোলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে জেমি ডে’র শীষ্যরা।

প্রথমার্ধেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করার বেশ কিছু সুযোগ পেয়েছিল। তপু বর্মণ, মোহাম্মদ ইব্রাহিম ভালো জায়গায় থেকে হেডে বল লক্ষ্যে রাখতে পারেননি। মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা প্রায় ২৫ গজ দূর থেকে শট করে গোল মিস করেছেন বারপোস্টের কারণে।

নেপালকে আক্রমণে ওঠার সুযোগ কমই দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে মাত্র একবার গোলে শট করতে পেরেছে নেপাল। রবিশঙ্কর পাসওয়ানের শট তখন সহজেই ঠেকিয়ে দিয়েছেন অভিষিক্ত গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

বাংলাদেশ একাদশ আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, তপু বর্মণ, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, মানিক হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, নাবিব নেওয়াজ, সাদ উদ্দিন, সুমন রেজা

নেপাল একাদশ অজিত ভান্ডারি, অনন্ত তামাং, বিক্রম লামা, তেজ তামাং, অঞ্জন বিস্তাম সুজন শ্রেষ্ঠ, কিরণ কুমার লিমবু, সুমন আরিয়াল, নাওয়াং শ্রেষ্ঠ, রবিশঙ্কর পাসওয়ান, বিকাশ খাওয়াস।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031