সর্বশেষ জর্জিয়ায় জিতে বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল ভোট।মার্কিন সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সব অঙ্গরাজ্যের ফল প্রকাশ করেছে। সেখানে ফল বাকি থাকা  ১৯৯২ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জর্জিয়ায় বিজয়ী হলেন। অন্যদিকে অ্যারিজোনায় জিতে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল ভোট হয়েছে ২৩২টি। খবর বিবিসির।

শুক্রবারের আগ পর্যন্ত বাইডেনের ভোট সংখ্যা ছিল ২৭৯ এবং ট্রাম্পের ২১৭। গতকাল অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ফল ঘোষিত হয়।

অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন বেশি পপুলার ভোট পাওয়ায় ওই দুই অঙ্গরাজ্যের ২৭ ইলেকটোলার কলেজ ভোট তার ঝুলিতে জমা পড়ে। ফলে তার ভোট সংখ্যা দাঁড়ায় ৩০৬। অন্যদিকে নর্থ ক্যারোলিনার ১৫ ভোট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোট ২৩২ ইলেকটোরাল ভোট ঘরে তুলতে সক্ষম হন।

এটি হচ্ছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক উল্টো ফলাফল। ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রাথী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন ২৩২ ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রীতি ভঙ্গ করে এখন পর্যন্ত বাইডেনকে অভিনন্দন জানাননি ট্রাম্প।

জর্জিয়া রাজ্যে দুই প্রার্থীর ভোট খুব কাছাকাছি থাকায় এর আগে বলা হয়েছিল, সেখানকার ভোট আবার গণনা করা হবে। কিন্তু শুক্রবার রাজ্যের নির্বাচনি কর্মকর্তারা ঘোষণা করেন, আরেকবার গণনা করা হলেও এই পরিসংখ্যানে কোনো পরিবর্তন আসবে না।

এদিকে ট্রাম্প যথারীতি এই ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে তার সমর্থকদের রাজপথে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প এবারের নির্বাচনের আগে থেকে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বহুবার বক্তব্য দিয়েছেন এবং ফল ঘোষণা শুরু হওয়ার পর একই অভিযোগের পুনরাবৃত্তি করে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বক্তব্যে দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আবার ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। যদিও নির্বাচনের ফলের সবই বাইডেনের পক্ষে রয়েছে। দেশটিতে আনুষ্ঠানিক ফল ঘোষণায় এখনো বেশ কয়েকদিন দেরি হতে পারে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031