থেমে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদুল (৫০) নামের এক জনের মৃত্যু হয়েছে দিনাজপুরের বিরামপুরে । আব্দুল হামিদুল দিনাজপুর সদর উপজেলার ফকির পাড়া জামাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় বাবু হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়াল কামড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, ‘শনিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেলগুমটির অদূরে রাস্তার পাশে ঢাকা মেট্রো-ট-১৫৩৯১০ ট্রাকের চাকা নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আরেকটি ট্রাক এসে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকে থাকা আব্দুল হামিদুরের কোমরের মধ্যে একটি রড ঢুকে সেখানেই তিনি প্রাণ হারান। ওই গাড়িতে থাকা বাবু নামে আরেক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান মনির দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেয় হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930