ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ফলাফল নিয়ে সমালোচনা করে যাচ্ছেন । তবে ফল বাকি থাকা সর্বশেষ রাজ্য জর্জিয়ায় বাইডেনের জয়ের পর সুর কিছুটা নরম করেছেন ট্রাম্প।

ট্রাম্প, যিনি তার পরাজয় অস্বীকার করে আসছিলেন, তিনি মত পাল্টিয়ে ইঙ্গিত দিয়েছেন যে জানুয়ারিতে সম্ভাব্য নতুন প্রশাসন আসতে পারে। নির্বাচনের পর করোনাভাইরাস টাস্কফোর্সের একটি ব্রিফিংয়ে প্রথমবারের মতো শুক্রবার আনুষ্ঠানিকভাবে হাজির হন তিনি। খবর বিবিসির।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ট্রাম্প বলেন, ‘ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার কারণে এই প্রশাসন কোনো লকডাউনে যাবে না, আশা করি … ভবিষ্যতে যা কিছুই ঘটুক – কে জানে কোন প্রশাসন থাকবে। সেটা সময়ই বলবে।’ তবে প্রেসিডেন্ট সাংবাদিকদের থেকে কোনো প্রশ্ন নেননি।

বাইডেনের জয়কে স্বীকৃতি জানানো এবং এক প্রশাসন থেকে অন্য প্রশাসনে যাওয়ার ব্যাপারে প্রস্তুত হতে রিপাবলিকান ট্রাম্পের উপর চাপ প্রতিনিয়ত বাড়ছে। জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনা হলো হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে সর্বশেষ ফল আসা দুটো রাজ্য।

বাইডেন এই নির্বাচনে মোট যতো ভোট পেয়েছেন, ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিপক্ষে ট্রাম্প সমান ভোট অর্জন করেছিলেন। সেসময় ট্রাম্প এই জয়কে বিপুল ব্যবধানে জয় বলে আখ্যা দিয়েছিলেন।

দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুব সামান্য হওয়ার কারণে জর্জিয়ায় ম্যানুয়াল পদ্ধতিতে পুনঃগণনা করা হবে, তবে বাইডেন দলের ধারণা এতে ফলাফলে কোণো পরিবর্তন আসবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে মূল রাজ্যগুলোয় আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বীর জয় নিশ্চিত হওয়ায় শুক্রবার তার দল অ্যারিজোনার একটি মামলা থেকে সরে আসে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930