‘দুর্নীতিবাজরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নেতাদের সাথে ঘুরে ও ছবি তোলে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত থেকে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজরা অনেক ক্ষমতাবান, কিন্তু তাদের এ ক্ষমতা চিরস্থায়ী নয় । এসব  যদি তারা দেশকে ভালবাসত, তাহলে কিছু পরিবর্তন আসত।’ শনিবার সকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসচিব এমএ মান্নান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আমাদের পেশার পরিচয় দিতে চাই না, পেশাকে পুঁজি করে রাজনীতির মাধ্যমে ফায়দা ঠিকই নেই, কিন্তু পেশাদারিত্বের মর্যাদা রাখি না। চাকরি করে নিজের গায়ের পোশাকের পরিচয় দিতে লজ্জা পাই। নার্সরা তাদের পেশার পরিচয় দিতে লজ্জা পায়, অথচ পৃথিবীর যত মহামানব আছেন- তাদের মৃত্যু হয়েছে নার্সদের কোলে। এর চেয়ে মহৎ পেশা আর কী হতে পারে।

এসময় তিনি স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে দুঃখ প্রকাশ করে বলেন, সারাদেশে লাইসেন্সবিহীন এক লাখ ৫১ হাজার ফার্মেসি ও ৩০ হাজার ক্লিনিক রয়েছে। এগুলো বন্ধ করে দেওয়া হবে।

তিনি এও বলেন, একটি এমআর মেশিনের দাম ৭২ কোটি টাকা, একটি সিটিক্যান মেশিনের দাম ১৮ কোটি টাকা যা সরকারি হাসপাতালে কিছুদিন ব্যবহার করার পরই নষ্ট দেখিয়ে বিক্রি করে দেওয়া হয়। অথচ এগুলোই আবার বেসরকারি হাসপাতালগুলো নামমাত্র দামে কিনে নিয়ে যুগের পর যুগ চালিয়ে যাচ্ছে। আমি জানি, যারা অবৈধভাবে কামাই রোজগার করেন, তারা অনেক ক্ষমতাবান কিন্তু তাদের এ ক্ষমতা চিরস্থায়ী নয়। স্বাস্থ্য খাতে সরকার বেতন দিচ্ছে ১২৩ পার্সেন্ট। আমাদের দেশের সরকারি ড্রাইভাররাও কামলা রাখেন। কেননা তাদের আরো কয়েকটি বাড়ি রয়েছে, বরং তার নিজের জন্য আরো ৩/৪ জন করে ড্রাইভার রাখেন।

তিনি চিকিৎকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সাদা এফরন মর্যাদার প্রতীক। সরকারি গাড়ি নিজের কাজে ব্যবহার না করতে বলেন। উন্নত দেশের চিকিৎসক ভুল চিকিৎসা করলে রোগীর কাছে ক্ষমা চান। এতে রোগী অন্তত মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসকের কথায় শান্তি পান। গ্রামের সাধারণ মানুষজন কোন অন্যায় করেন না। তাদের প্রতি কোন অবিচার করবেন না।

তিনি আরো বলেন, আমি কিশোরগঞ্জ জেলার সন্তান, কাজেই প্রথমে আমার নিজ জেলাকে দুর্নীতিমুক্ত রাখতে চাই।

ওই মতবিনিময় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান।

এসময় বক্তব্য দেন- কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মজিবুররহমান, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031