ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৪ নভেম্বর রাতে আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মোস্তাফা জব্বার বলেন, ডায়াবেটিস নীরব ঘাতকের মতই প্রতিমূহুর্তে কিডনি, হার্ট ও চোখ নষ্ট করছে। নতুন নতুন রোগের জন্ম দিচ্ছে। ডায়াবেটিস সারানো যাবে না তবে সচেতনতার মাধ্যমে জীবন ধারা সঠিকভাবে পরিচালিত করতে পারলে ডায়বেটিস নিয়ে দুঃশ্চিন্তারও কোন কারণ নেই।

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, প্রতিদিন অন্তত ৪০মিনিট হাটা এবং টেনশন মুক্ত ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে জীবন গতিময় করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী দেশে ডায়াবেটিস রোগীদের রক্ষায় জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর অসাধারণ ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করে বলেন, এক সময় ডায়াবেটিস যে একটা রোগ তার ধারণাই ছিল না। ডায়াবেটিসকে মারাত্মক জটিল করে দেখারও দরকার নেই। আবার এটিকে অবহেলাও করা যাবে না। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা অপরিহার্য। সামগ্রীকভাবে অব্যাহত সচেতনতার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসাধারণ সুফল পাওয়া সম্ভব।

তিনি ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের আয়োজিত সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচি প্রশংসা করেন।

ডায়াবেটিস স্টোরের প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বক্তারা মানব সেবার অংশ হিসেবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930