ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন। দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন, এরাই বিপদে পাশে থাকবে। আর সুবিধাভোগীদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না।  রোববার সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছেন অপরাধীদের দলে কোনোভাবেই স্থান হবে না। দলীয় নেতাকর্মীদের একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটাবেন না।  ঘরের কথা চা দোকানে বসে বলবেন না। একে অন্যের বিরুদ্ধে গীবত করবেন না।
কাদের বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই কলহ কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে এক সুতোয় ঐক্যবদ্ধ করেছিলেন, তাই তো আওয়ামী লীগ জনগণের সংগঠনে পরিণত হয়েছে। করোনাকালেও অর্থনৈতিক চাকা সচল রয়েছে তার বিজ্ঞ নেতৃত্বে।
তিনি  বলেন, জনগণকে আগুনে পুড়িয়ে বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, এটি তাদের তামাশা ছাড়া আর কিছু নয়।

আগুন সন্ত্রাস ও অপকর্ম যারা করছে, তাদের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে। ঘোলাপানিতে মাছ শিকারের কুমতলব আবারও শুরু করেছে বিএনপি। এই কুমতলব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031