“বাংলাদেশে আমাদের সক্রিয়তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক ব্যক্তির বিশ্বাস বা অবিশ্বাসের স্বাধীনতার অধিকার উৎসাহিত করা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন।”

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একথা জানায়।

দূতাবাসের অফিসিয়াল টুইটার এবং ফেসবুক পেইজ সূত্রে জানা গেছে, গতকাল রাষ্ট্রদূত মিলার করোনা মহামারীকালে বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা বিষয়ে আলোচনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় সহযোগিতামূলক প্রচেষ্টা ত্বরান্বিত করতে ধর্মীয় ও সুশীল সামাজিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।

গতকাল রাষ্ট্রদূত মিলার তার অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ আমি ধর্মীয় ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে আনন্দিত। বাংলাদেশে আমাদের সক্রিয়তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক ব্যক্তির বিশ্বাস বা অবিশ্বাসের স্বাধীনতার অধিকার উৎসাহিত করা।”

বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা উৎসাহিতকরণ ও সুরক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে দূতাবাস উল্লেখ করে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930