শিক্ষামন্ত্রী দীপু মনি আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন । আজ বুধবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী বছর যাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা তাদের জন্য তিন মাসে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তাদের তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই-এক মাস পিছিয়ে যাবে।

এইচএসসি’র ফলের বিষয়ে ডা. দীপু মনি বলেন, করোনার কারণে বাতিল হওয়া এ বছরের এইচএসসির ফলাফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। এবারের এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031