ঢাকা : মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করে। নতুন চুল গজাতেও সাহায্য করে।রসুন চুলের জন্য খুবই উপকারী। রসুনের রস চুল পড়া কমায়। বিশেষজ্ঞদের মতে, তেলের মতো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজাবে। কারণ রসুনের রসে প্রচুর পরিমাণে এলিসিন থাকে। যেভাবে চুলে রসুনের রস ব্যবহার করবেন:

১.প্রথমে রসুন পেস্ট করে এর রস বের করে নিন। একটি এয়ার টাইট বোতলে এই রস সংরক্ষণ করতে পারেন। যাতে যখন প্রয়োজন তখন তেলের মতো করে এই রস চুলে ব্যবহার করতে পারেন।

২.যাদের চুল শুষ্ক তারা গোলাপজলের পানিতে চুল আধাঘণ্টা ভিজিয়ে রাখুন। গোলাপজল চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে। এবার ভালো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগান।

৩.রসুনের রস লাগানোর পর আধাঘণ্টা রেখে দিন। এবার চুল চিরুনি দিয়ে আঁচড়ে নিন। হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর চুলে ভালো করে মাইল্ড শ্যাম্পু লাগান। পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১৫ মিনিট পর কন্ডিশনার লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

পরামর্শ:

চুল বেশি পড়লে সপ্তাহে অন্তত দুদিন রসুনের রস ব্যবহার করুন। দেখবেন এক মাসের মধ্যে আপনার মাথায় নতুন চুল গজাবে।

মাথার তালুতে যদি ক্ষত থাকে, তাহলে রসুনের রস ব্যবহার না করাই ভালো। কারণ এটি ব্যবহারে ক্ষত আরও বেড়ে যেতে পারে।

রসুনের রস লাগানোর আগে যাঁদের চুল তৈলাক্ত, তাঁদের চুলে তেল দেওয়ার প্রয়োজন নেই। সূত্র-ইন্টারনেট।
Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930