বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্প্রতি রাজধানীতে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা কর্মীদের দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে কেন্দ্রীয় কারাগারে গেলেন ।

আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে যান তিনি। তবে বন্দী নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত করতে পারেননি তিনি। তাই কারাগারের প্রধান ফটকেই কিছুক্ষণ অবস্থান করে বন্দীদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি। সেই সঙ্গে বন্দীদের সঙ্গে সদয় আচরণের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান। ইশরাক হোসেন এসময়, প্রায় ৫০ বন্দীকে আর্থিক সহায়তা প্রদান করেন।

সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষ জানায়, করোনা মহামারীর কারণে দেশের কারাগারগুলোতে বন্দীদের সঙ্গে সাক্ষত বন্ধ রয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930