যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে । এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। শুক্রবার সকাল সাতটার দিকে মির্জাপুরের কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয় বাসটি। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ৫-৬জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031