একটি বাসা থেকে মাধব দেবনাথ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে নগরের কোতোয়ালী থানাধীন টেরিবাজার আফিমের গলি এলাকার ।

ওই যুবককে তিনদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

যুবক হত্যার ঘটনায় তার আত্মীয়সহ মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন  বলেন, টেরিবাজার আফিমের গলি এলাকার একটি বাসা থেকে মাধব দেবনাথ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাকে তিনদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। যুবক হত্যার ঘটনায় তার আত্মীয়সহ মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930