দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে ৫১ জন মুসলিমকে হত্যার আগে এক্ষেত্রে কর্তৃপক্ষের ধারাবাহিক ব্যর্থতা ছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে । তবে ওই ট্রাজেডি এড়ানো সম্ভব ছিল না। ২০১৯ সালের মার্চে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসী ব্রেন্টন টেরেন্ট শুক্রবার ক্রাইস্টচার্চে নামাজের সময় সন্ত্রাসী হামলা চালায়। এলোপাতাড়ি গুলি করে রক্তে সয়লাব করে দেয়। এ ঘটনায় এ বছর তার প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। আজ মঙ্গলবার ওই হামলা নিয়ে রয়েল কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টেই কর্তৃপক্ষের ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এই রিপোর্টে বলা হয়েছে সন্ত্রাসী ব্রেন্টন টেরেন্ট প্রচুর অস্ত্র সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ যথাযথভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এতে আরো বলা হয়েছে, কর্মকর্তারা শুধু অতিমাত্রায় ইসলামপন্থি উগ্রবাদীদের দিকে নজর রাখছিল। তবে এসব বিষয়কে সংশোধন করতে সক্ষম হলেও অস্ট্রেলিয়ান ওই সন্ত্রাসীকে হামলা থেকে বিরত রাখা যেতো না। বিস্তারিত আসছে…

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930