ইসরাইলি মহাকাশ প্রোগ্রামের জনক হিসেবে খ্যাত প্রফেসর হেইম এশেদ এলিয়েনদের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি রয়েছে বলে দাবি করেছেন । এক সাক্ষাৎকারে তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বিষয়টি জানতেন এবং এটি তিনি প্রকাশ করে দিতে চেয়েছিলেন। তবে এলিয়েনরা তাকে অনুরোধ করে এখনই বিষয়টি বিশ্ববাসীকে না জানাতে। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।

খবরে বলা হয়, হেইম এশেদ ইসরাইলের মহাকাশ প্রোগ্রামের সাবেক প্রধান ছিলেন। দীর্ঘ ৩০ বছর তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি ইসরাইলের অন্তত ২০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন এবং তিনবার তার কাজের জন্য জাতীয় নিরাপত্তা পুরষ্কার জিতেছেন। এছাড়া, আরো দুবার তিনি পুরস্কৃত হয়েছেন তবে কি নিয়ে গবেষণার জন্য ওই পুরষ্কার দেয়া হয়েছিল তা এখনো গোপন রাখা হয়েছে। সাক্ষাৎকারে এশেদ দাবি করেন, এলিয়েনরা এরইমধ্যে পৃথিবীতে এসেছিল।

গোপনে তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে চুক্তিও করেছে। তবে পৃথিবীর মানুষ এখনো প্রস্তুত নয় এ জন্য এখনো বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি।

তার দাবি, এলিয়েনরা পৃথিবীর মানুষদের সঙ্গে নিয়ে একটি  গ্যালাক্টিক ফেডারেশন তৈরি করেছে। এ বিষয়ে জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও। তিনি এটি প্রকাশ করে দিতে চেয়েছিলেন। তবে এলিয়েনরা তাকে অনুরোধ জানায় আপাতত এটি প্রকাশ না করতে। কারণ, এলিয়েনরা মনে করে পৃথিবীর মানুষ এখনই তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে প্রস্তুত নয়। ৮৭ বছর বয়সী এশেদ আরো দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মঙ্গলগ্রহে বসতি স্থাপন করতে শুরু করেছে। ওই প্রজেক্টে কাজ করছে এলিয়েনরাও।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031