নতুন দিগন্তে যাচ্ছে ৪০ লক্ষাধিক মানুষের বাসস্থান গাজীপুর সিটি করপোরেশন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন। দেশে প্রথমবারের মতো মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মধ্যদিয়ে কম্পোষ্ট সার তৈরির বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে। নগরের মল-বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার সিটি করপোরেশনকে একটি প্রকল্প দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোষ্ট সার তৈরি হবে। এ উদ্দেশ্যে গাজীপুর সিটি কর্পোরশন ও আইএফসির সঙ্গে প্রাথমিকভাবে ৭ শ’ কোটি টাকার চুক্তি হয়েছে। পরবর্তী পর্যায়ে এই টাকার পরিমাণ আরো বাড়বে। এই প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, পয়োবর্জ্যে নানা ধরনের রোগ জীবানু থাকে। এই বর্জ্য খাল-বিল নদী-নালায় মিশে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে।

আইএফসি এবং ওয়ার্ল্ড ব্যাংক যৌথভাবে দেশে প্রথমবারের মত পয়োবর্জ্য ব্যাবস্থাপনা সিস্টেম প্রকল্প গাজীপুর সিটিতে বাস্তবায়ন করার উদ্যোগ নেয়ায় তাদেরকে এই সিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এর আগে মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে দ্বিপাক্ষিক এ চুক্তি স্বাক্ষর করা হয়। সিটি মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সিটির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং আইএফসি’র কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার চুক্তিতে সাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি জাভেদ বিন করিম, বিশ্ব ব্যাংকের কনাসলটেন্ট মেহেদী হাসান, সিটির প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, প্রকৌশলী মজিবুর রহমান কাজল প্রমুখ আইএফসির প্রতিনিধি ফারহান তারিক জানান, বাংলাদেশে প্রথমবারের মত গাজীপুর সিটি কর্পোরেশনে পয়োবর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭ শ কোটি টাকা। আগামী ৬ মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। বিশ্বব্যাংক এই প্রকল্পে সহযোগী হিসেবে থাকবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031