বিতর্কিত নিরাপত্তা আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইকে অঞ্চলটির। ৭৩ বছর বয়সী জিমি লাই বিদেশি শক্তির সঙ্গে মিলে দেশের নিরাপত্তা নষ্টের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই অপরাধ প্রমাণিত হলে তাকে দীর্ঘ কারাদণ্ড দেয়া হবে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, এই আইনের অধীনে অভিযুক্ত হওয়া সবথেকে প্রভাবশালী ব্যাক্তি জিমি লাই। চীনের সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত অ্যাপল ডেইলি পত্রিকার মালিক তিনি। গত বছর হংকংয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এরপ্রেক্ষিতে নতুন নিরাপত্তা আইন প্রণয়ন করে চীন। দেশটি দাবি করেছে, নতুন এই আইনের ফলে অস্থিতিশীল হয়ে ওঠা অঞ্চলটি আবারো স্থিতিশীলতা ফিরে পাবে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031