বিজেপির অঘোষিত দু নম্বর,  ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আক্রান্ত হওয়ার পরপরই কলকাতায় আসছেন। ১৯ ডিসেম্বর তিনি দুদিনের সফরে কলকাতায় পৌছাবেন। উত্তর চব্বিশ পরগনা ও বীরভূম এ কয়েকটি সভা করবেন। উত্তর চব্বিশ পরগনায় মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই বৈঠকটি হতে পারে বারাসাত কিংবা বনগাঁয়। অমিত শাহ এই যাত্রায় বীরভূমে বিশ্বভারতীতেও যাবেন। বীরভূম জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। অমিত শাহ এর কলকাতায় উপস্থিতিতে কি কোনও বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন? রাজ্য নেতৃত্ব এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

কলকাতায় অমিত শাহ রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন।  সাংবাদিকদেরও  মুখোমুখি হবেন। রাজ্য বিজেপি মনে করছে জেপি নাড্ডার ওপর আক্রমণের পরে অমিত শাহের এই সফর বিজেপি কর্মীদের উৎসাহিত করবে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031