বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ একাত্তরের গণহত্যা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অপরাধে পাকিস্তানকে বাংলাদেশের নিকট রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে । আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে পাকিস্তান দূতাবাস ঘেরাও ও পাকিস্তান সরকার বরাবর স্মারকলিপি প্রদানের কথা রয়েছে।

সমাবেশে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের মাধ্যমে কোটি কোটি মানুষের মনে আঘাত দিয়েছে মৌলবাদি-সাম্প্রদায়িক অপশক্তি মামুনুল-ফয়জুল গংরা। বিজয়ের মাসে আবারও অপশক্তিকে পরাজিত করতে হবে।

তারা আরো বলেন, পাকিস্তানকে নৃশংসতম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বাংলাদেশের নিকট রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে পাকিস্তানের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

দাবি মানা না হলে কঠোরতম কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031