বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে করোনা পরবর্তী সময়ে সহযোগিতাকে আরো শক্তিশালী করা সহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তারিত বিষয়ে ভার্চুয়াল সামিট হবে। আগামী ১৭ই ডিসেম্বর এই সামিট হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। ১৪ই ডিসেম্বর ইস্যু করা বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা ওই সামিটে দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তারিত বিষয়ে আলোচনা করবেন। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত মতবিনিময় অব্যাহত আছে। ২০১৯ সালের অক্টোবরে ভারতে সরকারি সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ বছর মার্চে ঐতিহাসিক মুজিববর্ষ উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারিকালে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এই দুই নেতা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031