একদল নেতাকর্মী রাজধানীর পল্টন এলাকায় হঠাৎ বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন । কোনো দল বা সংগঠনের ব্যানার ছাড়াই আশেপাশের সড়ক দিয়ে কিছু লোক স্লোগান দিয়ে প্রথমে জিরো পয়েন্ট পরে পল্টন এলাকায় জড়ো হন গতকাল দুপুরের পর। অল্প সময় অবস্থানের পর পুলিশের উপস্থিতি বাড়ায় তারা রাস্তা ছেড়ে উধাও হয়ে যান। সেখানে অবস্থান নেয়া লোকজনকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদের ব্যানারে একটি আলোচনা সভা চলছিল।
গতকাল বেলা দুইটার দিকে একদল নেতাকর্মী জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করে পল্টন মোড়ে অবস্থান নেয়। এসময় নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। মিছিলের সামনে কিছু পাঞ্জাবি ও টুপি পরিহিত লোককে দেখা যায়।

মিছিলকারীরা প্রায় ১৫ মিনিট পল্টন মোড় অবরোধ করে রাখে। এতে করে পল্টন ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ধাওয়া ও মৃদু লাঠিচার্জে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কোনো হতাহত কিংবা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। ওদিকে ওই বিক্ষোভে বিএনপি নেতাকর্মীরা ছিলেন এমন খবর প্রকাশের পর বিকালে বিএনপি’র তরফে জানানো হয় দলের এরকম কোনো কর্মসূচি ছিল না। কারা অংশ নিয়েছে এটিও তাদের জানা নেই।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে দেখা যায়। একই সঙ্গে কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীদেরও মিছিল করতে দেখা যায়। মিছিলকারীরা পল্টন মোড়ে এসে জমায়েত হয়। বিএনপি’র নেতাকর্মীরা পল্টন মোড় অবরোধ করে। এ সময় তারা সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এ বিক্ষোভের কারণে রাস্তার পাশে যানজট তৈরি হয়। প্রায় ১৫ মিনিট পর পুলিশ মৃদু লাঠিচার্জ করলে বিএনপি’র নেতাকর্মীরা মুহূর্তের মধ্যে পল্টন এলাকা ত্যাগ করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএনপি’র পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031