আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি গভর্নর। মঙ্গলবার গাড়ি বোমা হামলায় তিনি নিহত হন জঙ্গি হামলায় নিহত হয়েছেন । তার নিহতের খবর নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। এ ধরনের বোমা সহজেই গাড়িতে লাগিয়ে দেয়া যায়। এ ধরনের বোমাকে স্টিকি বোমা বলা হয়। বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি তার নিরাপত্তারক্ষীদের নিয়ে সফর করছিলেন। এ ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। এ ধরণের হামলা মূলত তালেবান চালিয়ে থাকে।

তবে এখনো তারা দায় স্বীকার করে কোনো বিবৃতি প্রদান করেনি।
শান্তি আলোচনা নিয়ে যখন নানা রকম প্রস্তুতি চলছে তখনই এ হামলার ঘটনা ঘটলো। আফগান শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, পরবর্তী দফার যেকোনো আলোচনা যেন আফগানিস্তানের কোথাও অনুষ্ঠিত হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031