ভারতীয় সংসদের উভয় কক্ষের শীতকালীন অধিবেশন বাতিল করা হলো কালান্তক করোনার কারণে লোকসভা এবং রাজ্যসভা । বিরোধীরা বিষয়টিতে অসন্তুষ্ট। তাদের ধারণা, কৃষক বিল নিয়ে সংসদে যে ঝড় উঠতো তা এড়াবার জন্যই অধিবেশন বাতিল করা হয়েছে। সংসদীয় দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন, শীতকালে কোভিড ছড়িয়ে পড়ার ভয় বেশি এবং দিল্লির সামগ্রিক অবস্থা বিবেচনা করে অধিবেশন বাতিল করা হলো বিরোধীদের সঙ্গে কথা বলে। কংগ্রেসের গোলাম নবি আজাদ, রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা, অধীর বাবু নিজেও বলছেন যে, প্রহ্লাদ যোশী সত্য কথা বলছেন না। বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে সরকার। শশী থারুর বলেছেন, ভার্চুয়ালি এই অধিবেশন চালানো যেত। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, স্কুল – কলেজ চলছে, হোটেল – রেস্তোরাঁ – মল – পাব খোলা।

পরিবহন চলছে। আর সরকার কিনা দেশের সর্বোচ্চ আইনসভা বন্ধ করে দিল !

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031