চট্টগ্রাম : বর্তমানে আকিব ঢাকায় তার বন্ধুর বাসায় রয়েছে এবং সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যদের। চট্টগ্রামে অপহৃত বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটর সাবেক ছাত্র এবং খাগড়াছড়ি বিএনপি দলীয় সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়ার বড় ভায়ের ছেলে জুনায়েদ হোসেন আকিবের সন্ধান পাওয়া গেছে। বুধবার রাতে আকিব তার মাকে ফোন করে জানিয়েছে সে ভালো আছে। তাকে রাতেই অপহরণকারীরা নারায়নগঞ্জের রূপগঞ্জ এলাকায় ছেড়ে দিয়েছে।

বৃহস্পতিবার ভোরে পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেছেন অপহৃত আকিবের ভগ্নিপতি ও রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ফরহাদ।

এর আগে সোমবার অপহরণ করে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের কর্ণেল হাট এলাকায় চালক মোস্তফাকে ছেড়ে দেয় বলে আকিব জানিয়েছে বলে জানান ভগ্নিপতি শহীদুল ইসলাম ফরহাদ।

উল্লেখ্য, আকিবের পরিবারের দাবী আকিব সোমবার (১ আগষ্ট) বিকালে আকিব তার গাড়ী (চট্টমেট্রো গ-১১-৭২৭৯) নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদে ব্যক্তিগত কাজে যায়। আগ্রাবাদ থেকে আসার সময় গরিবুল্লাহ শাহ মাজারের সামেনে একটি পাঁজারো গাড়ী তার প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে আকিবের গাড়ী ক্ষতিতগ্রস্থ হয়। পাঁজারোর গাড়ীর লোকজনের সাথে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930