বিপুল সংখ্যক ইমেইল একাউন্ট হ্যাক হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে। সোমবার এ তথ্য জানিয়েছে ডেমোক্রেটিক দলের সিনেটর রন ওয়াইডেনের অফিস। বলা হয়েছে, মার্কিন সরকারের বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ব্যাপক আকারে গুপ্তচরবৃত্তির জন্য দায়ী শক্তিধর হ্যাকাররা এর জন্য দায়ী। লিখিত বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়টি সম্পর্কে সিনেট ফিনান্স কমিটির স্টাফদের ব্রিফ করা হয়েছে। বলা হয়েছে, ট্রেজারি ডিপার্টমেন্টের ইমেইল বড় মাত্রায় হ্যাক হয়েছে। তবে তা কতটা গুরুত্বর এ বিষয়ে পরিষ্কার জানা যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, সিনেট ফিন্যান্স কমিটিতে ওয়াইডেন হলেন ডেমোক্রেট সবচেয়ে সিনিয়র সদস্য।

তিনি বলেছেন, মাইক্রোসফট তাদের এজেন্সিকে জানিয়েছে এই হ্যাকের ঘটনা। তারা বলেছে, বিপুল সংখ্যক একাউন্ট হ্যাক হয়েছে। একই সঙ্গে হ্যাকাররা ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস ডিভিশনেও প্রবেশ করেছিল। এই বিভাগটি এই মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ‘হোম’ বলে পরিচিত। বিবৃতিতে আরো বলা হয়েছে, হ্যাকাররা কি মাত্রায় হ্যাক করেছে, কতটা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায় নি। তবে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বলেছেন, ট্যাক্স বিষয়ক এজেন্সি হ্যাকের পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031