পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও হাসপাতালটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি আমলে নিয়ে । মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি পিবিআইকে তদন্ত করে ২১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আবেদনে বাদী উল্লেখ করেছেন, গত সেপ্টেম্বরে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করলেও সেখানে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু ঘটে। পরে বিষয়টি নিয়ে তারা আইনি ব্যবস্থা নিতে চাইলে গণস্বাস্থ্য হাসপাতালের পক্ষ থেকে ঘটনাটি আপস করার কথা বলা হয়। ডা. জাফরুল্লাহ নিজেও ঘটনাটি আপস করার কথা বলেন। এরপর দফায় দফায় উভয় পক্ষের মধ্যে কথা হলেও আপস হয়নি। এ ঘটনায় মৃত প্রসূতির স্বামী মো. এস এ আলম সবুজ বাদী হয়ে মামলা দায়ের করেন। বাদীর বাড়ি সাভারের রাজফুলবাড়িয়ার ভাউলিয়া পাড়া গ্রামে।
বাদী অভিযোগ করেছেন, শেষ পর্যন্ত গণস্বাস্থ্য হাসপাতাল ঘটনাটি আপস না করলে তিনি ধানমন্ডি থানায় মামলা দায়ের করতে গিয়েছিলেন। থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দিলে তিনি আদালতে মামলার আবেদন করেন।

মামলায় গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডা. জাফরুল্লাহ ছাড়াও আসামি করা হয়েছে হাসপাতালের চিকিৎসক ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রানী সরকারকে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031