ট্রাম্পের জয়ের পর সবার আগে তাকে সমর্থন দিয়েছিল যে গণমাধ্যমগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সবসময় পাশে পেয়েছেন তাদের মধ্যে অন্যতম দ্য নিউ ইয়র্ক পোস্ট। মিডিয়া মুঘল রুপার্ট মারডকের এই ট্যাবলয়েডটি ৪ বছর পূর্বে । এবারের নির্বাচনের পূর্বেও ট্রাম্পকে দ্বিতীয় একটি সুযোগ দিতে ভোটারদের আহবান জানিয়েছিল গণমাধ্যমটি। তবে গত রোববার নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের জন্য যন্ত্রণাদায়ক একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। এতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে তার হার মেনে নেয়ার আহবান জানানো হয়েছে। একইসঙ্গে তিনি যে নির্বাচনে কারচুপির অভিযোগ আনছেন তা থেকেও সরে আসতে বলা হয়েছে ওই লেখায়। পত্রিকাটি ট্রাম্পের এমন আচরণকে ‘ডার্ক চ্যারেড’ বা নোংরা হেয়ালি বলে আখ্যায়িত করেছে।

এতে ট্রাম্পের উদ্দেশ্যে বলা হয়, আমরা বুঝতে পারছি যে আপনি হেরে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন।

তবে যে পথে আপনি হাটছেন তা ধ্বংসাত্মক। গণমাধ্যম হিসেবে আপনাকে সবসময় সমর্থন দিয়েছি এখন আমরাই আপনাকে বলছি, যদি আপনি আপনার প্রভাব ধরে রাখতে চান এবং একে ব্যাবহার করে ভবিষ্যতে নির্বাচনে জয় পেতে চান, তাহলে আপনাকে গঠনমূলক কিছু করতে হবে। কিন্তু আপনি যদি আপনার শেষ দিনগুলি এভাবে ধ্বংসাত্মক আচরণ করে পার করতে চান তাহলে মানুষ আপনাকে এভাবেই মনে রাখবে। তারা আপনাকে বিপ্লবী ভাববে না বরঞ্চ একজন জোর করে জিততে চাওয়া নৈরাজ্যবাদী হিসেবে মনে রাখবে।

শিরোনামের নিচেই ট্রাম্পকে নিউ ইয়র্ক পোস্ট বলে, এই উন্মাদনা বন্ধ করুন। আপনি টুইটারে লিখেছেন, যতদিন রিপাবলিকানদের সাহস রয়েছে তারা চাইলেই নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে এবং আপনাকে আরো ৪ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পারে। অন্য কথায়, আপনি দেশে একটি অগণতান্ত্রিক ক্যু এর জন্য উৎসাহ যোগাচ্ছেন। লেখায় ট্রাম্পকে আরো বলা হয়, আপনি চাইলেই নির্বাচনে কারচুপি নিয়ে তদন্ত করতে পারেন। কিন্তু স্পষ্টভাবে জেনে রাখুন, এই চেষ্টা এখন পর্যন্ত কিছুই উদঘাটন করতে পারেনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031