ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দেয়া যাবে জরিমানা ছাড়াই ৩১শে ডিসেম্বর পর্যন্ত । তবে ৩১শে ডিসেম্বর ব্যাংক হলিডে। এদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। সেজন্য করদাতাদের ৩০শে নভেম্বর বুধবারের মধ্যে করের ব্যাংক ড্রাফট, পে-অর্ডার ও চালান কেটে রাখতে অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মুমেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১শে ডিসেম্বর ২০২০। কিন্তু ৩১শে ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সব ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এমতাবস্থায় আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০শে ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সম্মানিত করদাতাদের অনুরোধ করা যাচ্ছে।

গত নভেম্বর মাসের শেষ দিন (৩০শে নভেম্বর) করদাতাদের ভিড় ও আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে তা ৩১শে ডিসেম্বর করা হয়েছিল।।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930