আর্জেন্টিনার নারী অধিকার কর্মীরা বছরের শেষে বড় সফলতা পেয়েছেন । বুধবার দেশটির সিনেটের ভোটে গর্ভপাতকে বৈধ ঘোষণা করা হয়েছে। গর্ভপাত বৈধ করণের পথে দেশটিতে প্রবল বাঁধার সৃষ্টি করেছিল ক্যাথলিক চার্চ। তবে শেষ পর্যন্ত লাতিন আমেরিকার প্রথম বড় কোনো রাষ্ট্র হিসেবে গর্ভপাতকে বৈধতা দিলো আর্জেন্টিনা। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
আর্জেন্টিনায় ক্যাথলিক চার্চের ব্যাপক প্রভাব রয়েছে। এই অঞ্চলের মধ্যে কমিউনিস্ট রাষ্ট্র কিউবা ছাড়া আর কোনো দেশেই গর্ভপাত বৈধ নয়। বুধবার সকাল ৪ টায় সিনেটে এই ভোট অনুষ্ঠিত হয়। এতে গর্ভপাতের পক্ষে ভোট পরে ৩৮টি এবং বিপক্ষে পরে ২৯টি।

ফলে এখন ১৪ সপ্তাহের পূর্বে চাইলেই গর্ভপাত করতে পারবে দেশটির নারীরা।

ভোটে গর্ভপাত বৈধের ঘোষণায় রাস্তায় নেমে আসে দেশটির হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে তারা এই অধিকার আদায়ের চেষ্টা করেছেন। রাজধানী বুয়েন্স আয়ার্সের সিনেট ভবনের পাশে উৎসবমুখোর পরিবেশ সৃষ্টি হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031