নির্বাচনে চট্টগ্রাম প্রেস ক্লাবের  ১৬৫ ভোট পেয়ে ফের সভাপতি পদে জয়ী হয়েছেন এটিএন বাংলার ব্যুরো প্রধান আলী আব্বাস ও ১৮০ ভোট পেয়ে সাধারণ স¤পাদক পদে জয়ী হয়েছেন চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

বৃহশপতিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার। তিনি প্রথম আলোর চট্টগ্রাম অফিসের সহযোগী সম্পাদক। এর আগে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ফলাফলে সভাপতি পদে আলী আব্বাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট। সাধারণ স¤পাদক পদে চৌধুরী ফরিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসীন কাজী পেয়েছেন ৫৮ ভোট।

এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন মো. রেজা। তিনি পেয়েছেন ১৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ৯৮ ভোট।

সহ সভাপতি পদে স ম ইব্রাহীম ১০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৭৩ ভোট, মনজুর আলম মনজু পেয়েছেন ৫৭ ভোট।

যুগ্ম সম্পাদক পদে নজরুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর সবুজ পেয়েছেন ১০৪ ভোট। অর্থ স¤পাদক পদে ১৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন রাশেদ মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার ১১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০৯ ভোট। ক্রীড়া স¤পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু পেয়েছেন ১৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল খান পেয়েছেন ৯৬ ভোট।

গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী ১১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল ইসলাম পেয়েছেন ১১৬ ভোট। সমাজসেবা ও আপ্যায়ন স¤পাদক পদে মো. আইয়ুব আলী ১৬০ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন খোকন পেয়েছেন ৭১ ভোট।

প্রচার ও প্রকাশনা স¤পাদক পদে আলীউর রহমান ১৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রণব বড়ুয়া অর্ণব পেয়েছেন ৯৬ ভোট। এছাড়া কার্যকরী সদস্য পদে শহীদুল্লাহ শাহরিয়ার ১৪৩ ভোট, মোয়াজ্জেমুল হক ১৩১ ভোট, দেবদুলাল ভৌমিক ১৩০ ভোট, মনজুর কাদের মনজু ১০৫ ভোট পেয়ে জিতেছেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930