আল-কায়দাপন্থী সংগঠন আল-শাবাব তুর্কি কোম্পানিতে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে । শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে ওই গাড়ি বোমা হামলা চালায় আল-শাবাবের জিহাদিরা। এ খবর নিশ্চিত করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে আল-কায়েদার সমর্থিত আল-শাবাবের মুখপাত্র আব্দিআজিজ আবু মুসাব ওই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দেন। এ হামলা নিয়ে সোমালি সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টার্স। তবে তারা তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031