এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম (৫৬) নামে । বাংলাদেশ সময় সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থান দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।  এর আগে রোববার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে সন্ত্রাসীরা তাকে গুলি করলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্যবসায়ী আবুল কালাম। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির হাবিবুর রহমানের ছেলে।

নিহতের মামাতো ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জানান, ভাগ্যবদলের উদ্দেশ্যে প্রায় ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আবুল কালাম। সেখানে কিছুদিন চাকরি করে পরে নিজেই ব্যবসা শুরু করেন। দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে আবুল কালাম দীর্ঘদিন একটি দোকানের মালিক ছিলেন। রোববার রাতে একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মালামাল লুট করে। এসময় আবুল কালাম বাধা দিলে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে গুলি করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে আবুল কালাম মারা যায়।

নিহত আবুল কালামের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।  পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য (নয়নপুর গ্রাম) সফি উল্যাহ স্বপন জানান, নিহত আবুর কালামের এক স্বজন সে দেশ (আফ্রিকা) থেকে কালামের মৃত্যুর খবর দেশে পরিবাররের কাছে পাঠিয়েছেন। কালামের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী ও স্বজনরা। কালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালামের মরদেহ দেশে আনার জন্য স্বজনরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বলে ইউপি সদস্য জানিয়েছেন।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031