রাশিয়া করোনাভাইরাস মহামারিতে ১ লাখ ৮৬ হাজারের বেশি নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করেছে । এটি এর আগে রাশিয়ায় মৃতের যে সংখ্যা দাবি করা হয়েছিল তার তিন গুনেরও বেশি। এতদিন জানানো হয়েছিল যে, চলমান মহামারিতে রাশিয়ায় ৫৫ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে। নতুন তথ্য প্রকাশের পর করোনাভাইরাসে মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি। আগে রয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে নিউ ইউরোপ।
সোমবার রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট জানিয়েছে, জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত মৃতের সংখ্যা গত বছরের থেকে এ বছর ২ লাখ ২৯ হাজার বেশি। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেন, এই অতিরকিত ৮১ শতাংশ মৃতের কারণ কোভিড-১৯। অর্থাৎ, এই সময়ে ১ লাখ ৮৬ হাজারের বেশি মৃত্যুর জন্য দায়ি করোনা মহামারি।

এদিকে মহামারি থামাতে ভ্যাকসিন কার্যক্রম চলছে রাশিয়ায়। এখন পর্যন্ত মাত্র ৭ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে দেশে। তাছাড়া ইউরোপীয় দেশগুলোর তুলনায় রাশিয়ায় কড়াকড়িও কম। দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের দাবি, জনগণ যদি সব নিয়ম মেনে চলে তাহলে ইউরোপের মতো কঠিন নিষেধাজ্ঞার প্রয়োজন নেই।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031