বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশার যাত্রী এক তরুণী নিহত হয়েছেন কক্সবাজারের রামুতে । তার নাম নাসরিন জাহান। আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার রাত আটটার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাসরিন রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের মেয়ে। তিনি সম্প্রতি রামু সরকারি কলেজ থেকে বিএ পাস করেন। পড়ালেখার পাশাপাশি তিনি রামুর একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। চাকরি শেষে বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনায় প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসরিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অটোচালকসহ আরও দুইজন। তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স কলেজছাত্রী নাসরিন জাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দূর্ঘটনার পর রামু থানা এবং তুলাতলী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ঘাতক বাসটিকে জনতা আটক করে। নাসরিনের মৃত্যুতে তার পরিবার-পরিজন, সহপাঠীসহ সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930