মার্কিন শীর্ষ জেনারেলের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প ও নিউক্লিয়ার কোড নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি । জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির সাথে আলোচনায় স্পিকার প্রেসিডেন্টকে নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন এবং আগাম সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। যাতে ট্রাম্প মিলিটারি ও নিউক্লিয়ার পাওয়ারের কোনো প্রকার অপব্যবহার করতে না পারেন। সিএনএন এ খবর জানায় ।  বৃহস্পতিবার সকালে জয়েন্ট চীফ অব স্টাফের সাথে আলোচনার পর এক পত্রে ন্যান্সি  বলেন, আমেরিকার জনগণ ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে আমরা সম্ভাব্য সবকিছু করবো।

আর প্রেসিডেন্ট ট্রাম্প যাতে কোন পদক্ষেপ নিতে না পারেন সেটা নিশ্চিত করবো। তিনি প্রায় ৫০ বছর আগের উদাহরণ টেনে বলেন, যেভাবে রিপাবলিকান আইনপ্রণেতারা প্রেসিডেন্ট নিক্সনকে বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট এখন যাওয়ার সময় হয়েছে। ঠিক একইভাবে  প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রম বন্ধ করতে কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্বকে একই পন্থা অনুসরণ করার আহ্বান জানান। পেলোসি আইনশৃংখলা রক্ষাকারীদের ধন্যবাদ জানান। ক্যাপিটল পুলিশের অফিসার ব্রায়ান সিকনিকের মৃতুতে সমবেদনা প্রকাশ করেন।

তিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছ থেকে স্বেচ্ছায় ট্রাম্পকে অফিস থেকে প্রত্যাহার করার বিষয়ে শীঘ্রই ইতিবাচক সাড়া আশা করেন। অন্যথায় কংগ্রেস এ ব্যাপারে ব্যবস্হা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি  দেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নব-নির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের শপথ গ্রহণে থাকবেন না বলে এক টুইটে জানান। ক্যাপিটল পুলিশের মৃত্যুর ঘটনায় ফেডারেল মার্ডার ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে। এফবিআই বুধবার ক্যাপিটল ভবন সংলগ্ন এলাকায় উদ্ধার হওয়া হাই-এক্সক্লুসিভ ডিভাইসের ব্যাপারে তথ্য দাতাদের ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031