শতকরা ৫৭ ভাগ মার্কিনি বুধবারের দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে অবিলম্বে পদ থেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেয়ার পক্ষে। বৃহস্পতিবার ও শুক্রবার যুক্তরাষ্ট্রে জনমত জরিপে এমন তথ্য পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স/ইপসোস। এতে বলা হয়, ৩রা নভেম্বরের ভোটে যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন তার প্রতি ১০ জনের মধ্যে সাতজন ক্যাপিটল হিলের দাঙ্গার বিরোধিতা করেন। জরিপে অংশগ্রহণকারী শতকরা প্রায় ৭০ ভাগ মার্কিনি বুধবারের হামলায় ট্রাম্পের ভূমিকা সমর্থন করেন না।
বুধবার ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উভয় কক্ষ যখন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্ত দফায় অনুমোদন দিতে অধিবেশনে বসে, তখন বাইরে সমবেত নেতাকর্মীদের সেখানে হামলায় উস্কানি দেন তিনি। এরপর তারা হামলে পড়ে ক্যাপিটল হিলে। নৃশংসতা চালায়। এ ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।

এরপরই বিশ্বজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ছি ছি শব্দ উঠেছে। বিশ্বনেতারা তার কড়া নিন্দা জানিয়েছেন। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কড়া শব্দ প্রয়োগ করতে দেখা যায়নি বিশ্বনেতাদের। এ জন্য তাৎক্ষণিকভাবে রয়টার্স/ইপসোস জরিপ চালায়। তাতে দেখা গেছে ডেমোক্রেট সমর্থকদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই এবং রিপাবলিকানদের মধ্যে প্রতি ১০ জনের মধ্যে মাত্র দু’জন চান ট্রাম্পের পদত্যাগ করা উচিত। ২৫তম সংশোধনী ব্যবহার করে ট্রাম্পকে পদ থেকে সরিয়ে দেয়া উচিত বলে মনে করেন শতকরা প্রায় ৩০ ভাগ মার্কিনি। শতকরা ১৪ ভাগ মানুষ মনে করেন কংগ্রেসের উচিত ট্রাম্পকে অভিশংসিত করা এবং পদ থেকে সরিয়ে দেয়া। শতকরা ১৩ ভাগ বলেছেন, ট্রাম্পের উচিত পদত্যাগ করা।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031