বেশকিছু লার্নিং সেন্টার সাতদিনের ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে দ্বিতীয় দফা আগুনে ভস্মীভূত হয়ে গেছে । অবশ্য অগ্নিকান্ডের খবরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের উখিয়া ইউনিট ঘটনাস্থলে পৌঁছার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রোহিঙ্গারা রক্ষা পেয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পে রাত ৩টার সময় আগুন লাগে। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে কিন্তু পানি না থাকায় তারা ব্যর্থ হন। তবে রাত ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস স্থানীয় ও রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে এনজিও সংস্থা ঢাকা আহসানিয়া মিশনের চার শিশু শিক্ষা কেন্দ্র (লার্নিং সেন্টার এল সি) পুড়ে ছাই হয়ে যায়।
ঢাকা আহাসানিয়া মিশনের প্রোগ্রাম অর্গানাইজার আফজাল হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, ভয়াবহ ওই আগুনে পুড়ে লার্নিং সেন্টারের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31