এম্বুলেন্স খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে শিবচরে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে । শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় খাদিজা বেগম (৫০) ও মেহেদী হাসান (১৭) নামের দুইজনের মৃত্যু হয়। এছাড়াও আরো ৩ জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানা গেছে, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকা যাচ্ছিল খাদিজা বেগমের পরিবার। এম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের কুতুবপুর বড় কেশবপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম এবং জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান মারা যায়। এছাড়া আহতদের পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ মজুমদার জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930