৭.২৯০ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যার আনুমানিক বাজারদর ৫ কোটি টাকা। এ ঘটনায় সারোয়ার উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। যার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

আজ শুক্রবার কাস্টম হাউসের উপ-কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, শুক্রবার আনুমানিক সকাল ১১ টায় মাসকাট থেকে আগত ফ্লাইট নং BS322 এর মাধ্যমে আসা যাত্রী সারোয়ারের কাছে থাকা কালো রংয়ের ছোট ১টি ব্যাগ থেকে মোট ৬২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031